শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৯ পিএম, ২০২১-০৬-১০
মোহাম্মদ শাহ্ আলম শফি, কুমিল্লা ব্যুরো : বাংলাদেশে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও সেনিটেশন প্রকল্পের আওতায় দেবিদ্বার পৌরসভার ৪ হাজার ৫ শত পরিবারের জন্য নিরাপদ স্বাস্থ্য সম্মত বিশুদ্ধ পানি সরবরাহে ৩৫ কোটি টাকা ব্যয়ে পানির ট্যাংকী (সুয়ারেজ লাইন) নির্মান প্রকল্পের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচ) এর বাস্তবায়নে, টেকনিকেল সাপোর্ট ইউনিট (টিএসইউ)’র সহযোগীতায় এবং জিওপি, আইডিএ, (বিশ^ব্যাংক) ও এআইআইবি’র অর্থায়নে বাস্তবায়ন করা হবে।উক্ত সভায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান’র সভাপতিত্বে এবং পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাসেম ওমানী, কর্নেল (অবঃ) ডাঃ শওকত ইকবাল মূন্সী, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী শিরিন সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, পৌরসভার ইঞ্জিনিয়ার মোসঃ জোবায়দা ইয়াসমিন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রভাষক সাইফুল ইসলাম শামিম।
অনুষ্ঠানে মূল বিষয়ে আলোকপাত করেন, বাংলাদেশ মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্ট’র (টেকনিকেল সাপোর্ট ইউনিট)’র জেন্ডার স্পেশালিষ্ট রোকেয়া বেগম, সোসাল ডেভেলপম্যান্ট স্পেশালিষ্ট মোঃ আমির হোসেন ও মোঃ আসাদ উল্লা সাদাত। প্রশ্নপর্বে আলোচনা করেন, বিশিষ্ট ব্যবসায়ি হাজী মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভার সহায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আউযাল কাসেম, মোঃ সহিদুল ইসলাম, মোঃ মজিবুর রহমান, মোঃ আবুল হাসান, মোঃ আবু হানিফ ফকির, মোঃ আব্দুল আউয়াল, আব্দুল কাদের এবং নারী নেত্রী আইরিন আক্তার প্রমূখ।উল্লেখ্য,আয়োজকরা জানান প্রকল্পটি বাস্তবায়নে পৌরসভার ৪ হাজার ৫ শত গ্রাহকের মধ্যে ৩ হাজার ৩৭৫ জন যে পর্যন্ত গ্রাহক হবে না, সে পর্যন্ত উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবেনা।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited